গফরগাঁওয়ে আদ্-দ্বীন হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে আদ্-দ্বীন হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৪ মে) সকালে উপজেলার হাতিখলা উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ছানি অপারেশন ক্যাম্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

এ সময় উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ শেখ মহিউদ্দিন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, গফরগাঁও ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন , জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন রিপন, হাতিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম প্রমুখ ।

আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের এজিএম রবিউল হক জানান, গফরগাঁও সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৮ʼ শ রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও ৫০ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয় ও বিনামূল্যে চশমা, ওষুধসহ অপারেশন পরবর্তী চিকিৎসা সেবা দেওয়া হয়।
চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ শফিউল আজম এর নেতৃত্বে একটি  চক্ষু  বিশেষজ্ঞ চিকিৎসক দল এ ক্যাম্প পরিচালনা করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *