গফরগাঁওয়ে লরি চাকায় পিষ্ট হয়ে অটোরিকশা যাত্রী মহিলা নিহত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান , গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে লরি চাকায় পিষ্ট হয়ে খোদেজা খাতুন (৪৫) নামে এক অটোরিকশা যাত্রী মহিলা নিহত হয়েছে।
গতকাল শুক্রবার (৩ মে) দুপুরে উপজেলার পাইথল ইউনিয়নের ডুবাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোদেজা মাখল কালদাইর গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী।
জানা যায়,  খোদেজা খাতুন স্থানীয় গয়েশপুর বাজার থেকে চিকিৎসা শেষে ওষুধ নিয়ে অটোরিকশা যোগেবাড়ি ফিরছিলেন।এ সময় গয়েশপুর -ডুবাইল সড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী লরি একটি অটোরিকশাকে চাপা দেয়।  লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাগলা থানার ওসি মোহাম্মদ খায়রুল বাশার ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *