রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
মহান মে দিবস উপলক্ষে সারাদিনব্যাপী চক্ষু রোগীদের ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হবে।
আগামীকাল বুধবার (১লা মে) ময়মনসিংহের গফরগাঁওয়ে নাঈম চক্ষু হাসপাতালের উদ্যোগে পৌরশহরের সরকার ম্যানশন, ২য় তলা হাসপাতালে সকাল ৯ টা হতে বিকাল সাড়ে ৫ টায় পর্যন্ত ফ্রি চক্ষু চিকিৎসা সেবা এই কর্মসূচি চলবে বলে নাঈম চক্ষু হাসপাতালের নির্বাহী পরিচালক কবির আহমেদ জানিয়েছেন।
তিনি আরও জানান, সারাদিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় থেকে আসা রোগীর চক্ষু পরীক্ষা-নিরীক্ষা এবং ব্যবস্থাপত্র প্রদান করবেন ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক টিম।
একইসাথে স্বল্পমূল্যে গরীব, প্রতিবন্ধী, বৃদ্ধ-বৃদ্ধা, মহিলা ও শিশু রোগীদের চোখের ছানি অপারেশনসহ চোখের লেন্স সংযোজননের জন্য রোগী বাছাই করা হবে।
নাঈম চক্ষু হাসপাতালের এমডি মিসেস নারগীস পারভীন বলেন, আমরা সমাজের জন্য কিছু করতে চাই।