রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

মযমনসিংহের গফরগাঁওয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশমে, উপজেলা স্বাস্থ্য প.প. র্কমর্কতা ডাঃ দেবাশীষ রাজবংশী, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মোঃ শাহিনুজ্জামান খান, পাগলা থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার প্রমুখ।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি , মাদকদ্রব্য, বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।