ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ-জেইউএম’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় জেইউএম’র বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। বক্তব্য রাখেন বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, দপ্তর সম্পাদক আবু বকর, সদস্য হামিদুল হক মানিক, জেইউএম’র যুগ্ম-সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!