ভালুকায় কিশোর ছেলের অস্ত্রাঘাতে শিক্ষক বাবা খুন

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার ৬ নম্বর ভালুকা ইউনিয়ন যুবলীগের আহবায়ক পূর্বভালুকার (কোনাপাড়া) মজিবর রহমান পান্না ছেলে মারুফ আহমেদ রাব্বির (১৬) অস্ত্রাঘাতে খুন হয়েছেন। তিনি মিরকা হাসিনা বানু উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, ২৬ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় বাবা ও ছেলের মাঝে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে রাব্বি বাবা মজিবর রহমান পান্নাকে ধারালো অস্ত্র দিয়ে বুক ও পিঠে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। খোঁজ পেয়ে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ছেলে রাব্বিকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!