ভালুকায় দুই ট্রাকের সংঘর্ষে হেল্পার নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের সঘর্ষে ইসমাইল (৩০) নামে এক ট্রাক হেল্পার নিহত হয়েছেন। সোমবার (১১ মার্চ) মধ্যরাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজিরবাজার এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজিরবাজার এলাকায় দাড় করে বালি বুঝাই একটি ট্রাকের চাকা মেরামত করছিলো। এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ট্রাকের হেলপার নেত্রকোনা জেলার আটপাড়া থানার অভয়পাশা গ্রামের হাদিস মিয়ার ছেলে ইসমাইল ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, খবর পেয়ে রাতেই নিহতের লাশটি উদ্ধারের পর ট্রাক দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *