ভালুকায় গৃহবধূর  ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মীম আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মডেল থানা পুলিশ সোমবার (০৪ মার্চ) সকালে পৌরসভার তিন নম্বর ওয়ার্ড এলাকার একটি ভাড়াবাসা থেকে ওই লাশটি উদ্ধার করে। মীম আক্তার ওই এলাকার ভাড়াটিয়া আশরাফুল আলম বাবুর স্ত্রী।
থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ভালুকা পৌরসভার তিন নম্বর ওয়ার্ড এলাকার ভাড়াটিয়া আবদুল কাদিরের ছেলে গাড়ি চালক আশরাফুল আলম বাবু প্রায় ছয় বছর আগে শ্রীপুরের কাপাশিয়া সিংহশ্রী গ্রামের মজিবর রহমানের মেয়ে মীম আক্তারকে বিয়ে করেন। এদিকে, ঘটনার দিন সকালে মীম আক্তার মেয়ে অনিষাকে তার স্কুলে দিয়ে বাসায় ফিরে আসেন। পরে, ছুটির পর আনিষাকে নেয়ার জন্যে স্কুল থেকে তার মাকে ফোন দেয়া হয়। কিন্তু, মায়ের ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে, মীমের শ্বশুর আবদুল কাদির নাতি আনিষাকে স্কুল থেকে নিয়ে ছেলের ভাড়া বাসায় গিয়ে ঘরে ফ্যানের সাথে উড়নায় পেঁচানো অবস্থায় মীম আক্তারের ঝুলন্ত লাশ দেখেন। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করে আনে।
লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার এসআই নূর কাশেম জানান, গৃহবধু মীম আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *