ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেন কটন মিলের শ্রমিকেরা। শনিবার (২৭ ফেব্রæয়ারী) বিকেলে উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত ওই মিলের শ্রমিকেরা প্রায় এক ঘন্টা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানযটের সৃষ্টি হয়। পরে শিল্প ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে দাবির বিষয়ে আশ^াস দেয়া হলে অবরোধ তুলে নেয়া হয়।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত আকবর কটন মিল নামের কারখানাটিতে ৭০০ নারী ও পুরুষ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ একাধিকবার বেতন দেয়ার দিন ঠিক করেও বেতন দেননি। সব শেষ ২২ ফেব্রæয়ারী বেতন দেয়ার দিন ঠিক করেছিলো কারখানা কর্তৃপক্ষ। কিন্তুু ওই দিনও বেতন দেয়া হয়নি। ফলে মঙ্গলবার পৌনে ৪ টার দিকে প্রায় এক ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্দ শ্রমিকেরা।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, গত জানুয়ারী মাসের বকেয়া বেতনের দাবিতে আকবর কটন দিলের দুই-আড়াই শত শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলো। পরে, কারখানা কর্তৃপক্ষ বুধবার (২৮ বুধবার) কারখানার টেক্সটাইল সেকশন এবং বৃহষ্পতিবার (২৯ ফেব্রæয়ারী) কারখানার কটন সেকশনের শ্রমিকদের জানুয়ারী মাসের বকেয়া বেতন প্রদানের ঘোষণা এবং ষ্পিনিং সেকশনের শ্রমিকদের বেতন পরিশোধ করে দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যায়।
শ্রমিকেরা জানান, আকবর কটন মিলের তিনটি সেকশনে  ৭০০ শ্রমিক কাজ করেন। জানুয়ারী মাসের বকেয়া বেতন কয়েক বার  তারিখ দিয়েও দেয়নি কারখানা কর্তৃপক্ষ। তাই তারা মহাসড়কে নামতে বাধ্য হয়েছেন।
শ্রমিকদের মহাসড়ক অবরোধের বিষয়টি স্বীকার করেন শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা আজ বুধবার শ্রমিকদের বকেয়া বেতন দেয়ার বিষয়টি আশ^স্থ্য করায় মহাসড়ক ছেড়ে দেয় শ্রমিকেরা।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *