গফরগাঁওয়ে চর শাঁখচূড়া আব্দুল হাফেজ দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, সংস্কৃতি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর শাঁখচূড়া আব্দুল হাফেজ দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাদ্রাসার সুপার মোঃ তাজুল ইসলাম মীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ক্রীড়ানুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোঃ আসাদুজ্জামান মজনু।
উদ্বোধনকালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়া বান্ধব সরকার। শিক্ষার্থীদের মন ও শরীরকে সুস্থ সতেজ রাখতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের শিক্ষার্থীদেরকে উপযোগী করে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি ছিলেন পাঁচবাগ ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নূরে আলম সিদ্দিকী হিরা, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ জহিরুল ইসলাম ও ইউপি ৯ নং ওয়ার্ড সদস্য মোঃ পারভেজ।
পাঁচবাগ ইউপি ৭নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল মালেকের সার্বিক তত্ত্বাবধানে ও শরীর চর্চা শিক্ষক আইনুল হুদা মিন্টুর ক্রীড়া পরিচালনায় ক্রীড়ানুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিরা।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *