প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৪ সময়ঃ ৩:১৫ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন দাবিতে প্রায় এক ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে গেøারী ডায়িং অ্যান্ড নিটিং নামে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে, মহাসড়কের ওই স্থানের দুই দিকে দীর্ঘ যানজট লেগে যায়। গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে ভালুকা মডেল থানার সামনে শ্রমিকরা ওই কর্মসূচি পালন করেন। পরে, থানা ও শিল্প পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ রোববার (২৫ ফেব্রুয়ারী) বকেয়া বেতন পাওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
আন্দোলনরত শ্রমিক ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ভালুকা পৌরসভার খারুয়ালী গ্রামের গজারিয়া খালপাড়ে অবস্থিত গ্লোরী ডায়িং অ্যান্ড নিটিং নামের ওই কারখানাটি। ওই কারখানায় প্রায় সাড়ে তিন হাজার নারী ও পুরুষ শ্রমিক কর্মরত আছেন। কারখানাটিতে বেতনসহ বিভিন্ন দাবির বিষয়ে প্রায়ই শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। এদিকে, তাদের গত জানুয়ারী মাসের বেতন বকেয়া পড়েছে এবং শ্রমিকরা তাদের বকেয়া বেতন প্রদানের জন্যে কারখানা কর্তৃপক্ষকে বার বার তাগিদ আসছিলেন। কিন্তু বকেয়া বেতন দেয়ার জন্যে কর্তৃপক্ষ একাধিকবার প্রতিশ্রæতি দিলেও তা রক্ষা করা হয়নি। সর্বশেষ গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) শ্রমিকদের বেতন দেয়ার কথা ছিলো। কিন্তু ওই তারিখে তাদের বেতন না দেয়ায় শনিবার (২৪ ফেব্রুয়ারী) তারা কারখানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসেন এবং ভালুকা মডেল থানার সামনে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। পরে, পুলিশের মধ্যস্থায় ও উপস্থিতিতে কারখাননা কর্তৃপক্ষ রোববার (২৫ ফেব্রুয়ারী) বকেয় বেতন প্রদানের ঘোষণা দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
এ বিষয়ে গ্লোরী কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) হাবিবুর রহমানের মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করার পর ফোন রিসিভ করে ব্যস্ত আছেন বলে কেটে দেয়ায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গত জানুয়ারী মাসের বকেয়া বেতনের দাবিতে গ্লোরী কারখানার শ্রমিকরা এসে মহাসড়ক অবরোধ করেছিলো। পরে কারখানা কর্তৃপক্ষ রোববার (২৫ ফেব্রুয়ারী) বকেয়া বেতন প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যায়।
শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ জুনের পুলিশ সুপার মিজানুর রহমান মহাসড়ক অবরোধের ঘটনাটি স্বীকার করে বলেন, চলতি মাসের ২০ তারিখে বেতন দেয়ার কথাছিলো। কিন্তু যথাসময়ে বেতন না দেয়া শ্রমিকরা মহাসড় অবরোধ করেন। পরে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা হলে, তারা রোববার (২৫ ফেব্রুয়ারী) বেতন দেয়ার বিষয়ে আশ^স্থ্য করলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com