তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলীর নেতৃত্বে স্কুল, কলেজে মোটিভেশনাল ক্লাস

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াজেদ আলী সকল স্কুল, কলেজে গিয়ে পর্যায়ক্রমে ক্লাসে শিক্ষার্থীদের সাথে মাদক, জুয়া, ইভটিজিং, ডিজিটাল পর্ণোগ্রাফি ইত্যাদি বিষয়ে মোটিভেশনাল ক্লাস নিচ্ছেন।

পুলিশ যে জনগণের বন্ধু সে বিষয়ে প্রি-এ্যাক্টিভ পুলিশিং সম্পর্কে ধারনা প্রদান করছেন, থানা সম্পর্কে জানতে এবং থানার সামনে লাগানো সুন্দর ফুলের বাগান দেখতে প্রতিদিনই চলে আসছে স্কুল, কলেজের ছেলে মেয়েরা।

ছাত্র জীবনে পুলিশ সম্পর্কে তাদের পজিটিভ ধারনা দিন দিন এভাবেই বাড়তে থাকবে বলে অফিসার ইনচার্জ আশা প্রকাশ করেছেন। তিনি এ কাজে সবার দোয়া ও সহযোগিতা  কামনা করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *