আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় রোববার সকালে স্বজন সমাবেশের উদ্যোগে আলোচনা সভা,র্যালী ও কেক কাটার মধ্যে দিয়ে যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে বোরবার সকালে উদযাপন করা হয়েছে।
যুগান্তরের ভালুকা প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ও ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। প্রধান অতিথির তিনি বলেন, বর্তমানে যুগান্তর দেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকা। বহু চড়াই উৎরাই পেরিয়ে যুগান্তর আজ তাঁর শীর্ষতা ধরে রেখেছে। গণমাধ্যম সমাজের আয়না,আমরা যারা রাজনীতি করি সব সময় গণমাধ্যমকে ভয় পাই। কারণ গণমাধ্যম একজন রাজনৈতিক ব্যক্তিকে তুলতেও পারেন,আবার নামাতেও পারেন। সমাজের অসংগতিকে তুলে ধরায় যুগান্তর আজ পাঠকের অন্তর জুড়ে।
বিশেষ অতিথির বক্তব্যে ভালুকা মডেল থানা ওসি শাহ কামাল আকন্দ বলেন,আমি কুমিল্লার দেবিদ্বারে চাকুরি করার সময় যুগান্তরের ভিতরের পৃষ্ঠায় খুনের একটি ছোট সংবাদ প্রকাশিত হয়। খবরের সূত্রধরে আমি সেই (ক্লুলেস) হত্যা মামলাটির রহস্য উদঘাটন করি। ক্লুলেস মামলাটি উদঘাটন করায় কর্মজীবনে আমি সফলা পেয়েছি। সেই কারণে আমি যুগান্তরকে সম্মান জানাই।
বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন,ভালুকা ট্রাফিক পুলিশ পরিদর্শক কামরুজ্জামান বকুল, ভালুকা পৌর বিএনপির আহŸায়ক আলহাজ¦ হাতেম খান, ভালুকা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল ও শাহজাহান সেলিম। এ ছাড়াও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভালুকা উপজেলা শাখার সভাপতি সাদিকুর রহমান তালুকদার, প্রথমআলো ভালুকা প্রতিনিধি মাহমুুদুল হাসান ফুরাত, খারুয়ালী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আব্দুর রশিদ ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক সকালের সময় পত্রিকার ভালুকা প্রতিনিধি এম,এ সবুর প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টুৃ, ভরাডোবা হাইওয়ে পুলিশের পরিদর্শক আতাউর রহমান, কালের কন্ঠ ভালুকা প্রতিনিধি মোখলেছুর রহমান মনির, জনকন্ঠ ভালুকা প্রতিনিধি কামরুল এহসান চন্দন, এনটিভি ভালুকা প্রতিনিধি আলমগীর হোসেন, নয়া দিগন্তের ভালুকা সংবাদদাতা আসাদুজ্জামান ফজলু, আজকের পত্রিকার ভালুকা প্রতিনিধি শাহ মোঃ আলী আকবর সাজু, মানব কন্ঠ ভালুকা প্রতিনিধি শফিকুল ইসলাম সবুজ, আমার সংবাদ ভালুকা প্রতিনিধি আবুল বাশার শেখ,দৈনিক খোলাকাগজ ভালুকা প্রতিনিধি আল আমিন ও সাংবাদিক জুবায়েত হাসান রাজু প্রমুখ।
বক্তব্য শেষে যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফিরাত কামনা করে চাপড়বাড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোবাশ্যারুল ইসলাম সবুজ বিশেষ মোনাজাত পরিচালানা করেন। এর আগে ভালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন উপস্থিত অতিথিগণ ফুল দিয়ে বরণ করেন। এরপর বিভিন্ন শ্রেণিপেশার আমন্ত্রিত মেহমানগণ কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।