গফরগাঁওয়ে তথ্য অধিকার আইন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে তথ্য অধিকার আইন- ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী অনুষ্ঠানটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক (গ. প্র. প্র.) মোঃ আব্দুল ওয়াদুদ।
গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
ময়মনসিংহের স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) মোঃ সফিকুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান উপস্থিত ছিলেন। কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান ও সচিব এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *