স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
ময়মনসিংহ জেলার ভালুকার তালাব হোসাইনিয়া ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক আইসিটি মো: হারুন অর রশিদ এক প্রশিক্ষণ মূল্যায়ন প্রথম স্থান লাভ করেছেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর এ উন্নয়ন প্রকল্প ১৮০০ মাদ্রাসা কর্তৃক আয়োজিত ২৯ জানুয়ারি ২০২৪ তারিখ শুরু হওয়া ১০ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণ করে মূল্যায়নে শতকরা ৮৮ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করায় তাঁকে পুরস্কৃত করা হয়। তাঁর প্রাপ্ত পুরস্কার ‘কারাগারের রোজনামচা’ বইটি তিনি তালাব হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের মাধ্যমে বঙ্গ বন্ধু কর্ণারে উৎসর্গ করে দেন। তাঁর সাফল্যে ভালুকার মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী ও হিতাকাঙ্ক্ষীরা ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে যাচ্ছে।