প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ৩, ২০২৪ সময়ঃ ১২:০৫ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ব্যাটারীচালিত অটোরিক্সা ও মুরগী বোঝাই মিনি ট্রাক সংঘর্ষে আসমা খাতুন (৩৫) ও শিরিনা খাতুন (২৪) নামে দুই সহোদর মিলশ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের মাঝে দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩ ফেব্রæয়ারী) সকালে ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার হাতিবেড় গ্রামে। ঘটনার পর প্রায় ঘন্টাব্যাপী ওই সড়কে যানচলাচল বন্ধ ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামের বঙ্গারভিটার আসাদ আলীর মেয়ে সহোদরা আসমা খাতুন (৩৫), শিরিনা খাতুন (২৪) ও অজুফা খাতুনসহ (২৮) বেশ কয়েকজন মিল শ্রমিক ব্যাটারীচালিক অটোরিক্সা দিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার হাতিবেড় গ্রামে জাহিদ ট্রেডার্সের সামনে ঘাটাইলগামী একটি মুরগী বোঝাই মিনি ট্রাকের সাথে অটোর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সহোদর আসমা খাতুন (৩৫) ও শিরিনা খাতুন মারা যান। এ সময় অপর বোন অজুফা খাতুন, অটোচালক জুলহাস উদ্দিন (৩২) ও অপর যাত্রী মুর্শেদা খতুনসহ (৩৩) বেশ কয়েকজন আহত হন। আহতদের মাঝে অজুফা ও জুলহাসকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত আসমা খাতুন উপজেলার ভরাডোবা এলাকায় অবস্থিত সীমা স্পিনিং মিলে ও শিরিনা খাতুন একই এলাকার পেট্রিয়ট মিলের শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, জাহিদ ট্রেডার্সের মালিক দীর্ঘদিন ধরে তার দোকানের সামনে মাটি ফেলে রাখার কারণে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সরু হয়ে আছে এবং প্রায়ই এখানে ছোট খাটো দুর্ঘনা ঘটছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার পর ওই সড়কে বেশ কিছু সময় যানচলাচল বন্ধ ছিলো।
ভালুকার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো: নজরুল ইসলাম জানান, নিহত দুই সহোদর বোন মিল শ্রমিক ছিলেন। তাদের লাশ দু’টি উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছেন।

মোট পড়া হয়েছে: ৯১৩