গফরগাঁওয়ে পাইথল ইউনিয়নের বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি তথ্য দিন, সেবা নিন’ এই স্লোগানে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ৫ নং বিটের আয়োজনে বিট পুলিশিংয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের গয়েশপুর বটতলা এলাকায় ৫ নং বিটের পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে ৫ নং বিট অফিসার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার।
ওসি বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী নির্যাতন ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। অভিভাবকদের এ ব্যাপারে বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি উঠতি বয়সী ছেলে মেয়েদের গতিবিধি সম্পর্কে সবার্বক্ষণিক খোঁজখবর রাখার অনুরোধ করেন। এছাড়াও তিনি মাদক বিক্রেতা ও সেবনকারী, অপরাধী, আইন ভঙ্গকারীদের ব্যাপারে নির্ভুল তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাবাসীর প্রতি অনুরোধ জানান।
উঠান বৈঠকে গয়েশপুর বাজারে পাহারাদার নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন সংক্রান্তে আলোচনা করা হয়।
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন, পাইথল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান , গয়েশপুর বাজার কমিটির সভাপতি, সেক্রেটারিগন, ইউপি সদস্যগন, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও এলাকার লোকজন  উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *