গফরগাঁওয়ে দুইদিন ব্যাপী শীত মেলা ও পিঠা উৎসব শুরু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুইদিন ব্যাপী শীত মেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। গফরগাঁও আনন্দ মাল্টিমিডিয়া স্কুল মাঠে গতকাল মঙ্গলবার সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক, ময়মনসিংহের মহাব্যবস্থাপক জামিল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, গফরগাঁও শাখার ব্যবস্থাপক সোহেল ইমাম মামুন, কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজবংশী, গফরগাঁও আনন্দ মাল্টিমিডিয়া স্কুল ও বাঙালী কৃষ্টি, কালচার, ইতিহাস, ঐতিহ্য গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ও গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব প্রমূখ। মঙ্গলবার, ৩০ জানুয়ারী সকাল ১০ টা শুরু হয়ে এই মেলা চলবে ৩১ জানুয়ারি বুধবার সন্ধ্যায় পর্যন্ত।

গফরগাঁও আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এর সতীর্থ প্রতিষ্ঠান বাঙালী কৃষ্টি, কালচার, ইতিহাস, ঐতিহ্য গবেষণা কেন্দ্র এর উদ্যোগে মেলায় ১০ টি স্টল বসেছে। মেলায় বিভিন্ন দেশীয় পণ্য, মেয়েদের পোশাক ও তৈরি পিঠা বিক্রি করা হচ্ছে।
মেলা অংশগ্রহণকারী ষ্টল ‘টেস্টি ফুড’ এর নারী উদ্যোক্তা ও উপজেলা সেরা জয়িতা ইয়াসমিন আক্তার বলেল, ঐতিহ্য ধরে রাখা আর হারিয়ে যাওয়া দেশীয় সংস্কৃতি পুনরুজ্জীবিত করতে এই উৎসবের অংশ নেয়া।

গফরগাঁও আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, স্কুল শিক্ষার্থীসহ অনলাইনে যে সকল নারী উদ্যোক্তারা কাজ করছেন তাদেরকে নিয়েই এই আয়োজন। আশাকরি আমাদের আয়োজনে সবাই সাড়া দিবে। মেলায় দর্শানার্থী ও ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে বিভিন্ন পণ্য ও পিঠা সরবরাহ করা হয়েছে।

প্রধান অতিথি বাংলাদেশ কৃষি ব্যাংক, ময়মনসিংহের মহাব্যবস্থাপক জামিল আহমেদ বলেন, পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তবে নগরায়ণের প্রভাবে আজ তা অনেকটাই বিলুপ্তির পথে। এক সময় বাঙালির যে কোনো উৎসব আনন্দে মিশে থাকতো রকমারি পিঠা। তা আজ অনেকটাই হারাতে বসেছে। এটি বাঙালীর সংস্কৃতির ঐতিহ্যর সাথে সম্পৃক্তি ছিল। তাই নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে বেশি বেশি এ ধরনের উৎসবের আয়োজন করতে হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *