গফরগাঁওয়ে শীতার্তদের মাঝে শাহজালাল ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে ব্যাংকের গফরগাঁও শাখা গতকাল বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আড়াই শতাধিক দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর গফরগাঁও শাখার ম্যানেজার মনসুর আহমদ মিঞা ও ডেপুটি ম্যানেজার সানোয়ার হোসেন উপস্থিত থেকে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুনুর রশিদ, জোবায়ের হোসেন সুমন, ব্যাংকের অন্যান্য অফিসারবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *