প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১১, ২০২৪ সময়ঃ ৬:১২ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আনিছুর রহমান তালুকদার অবসরে চলে গেলেন। অধ্যাপক আনিছুর রহমান তালুকদারের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাকে পিআরএল এ চলে যেতে হলো।
এ উপলক্ষে বুধবার (১০ জানুয়ারী) দুপুরে শিক্ষকের অবসরকালিন বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। কলেজ মিলনায়তনে বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ আনম শাহাদাৎ হোসেন ও ভাইসপ্রিন্সিপাল মো: কামরুজ্জামান তুহিনসহ কলেজের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ্ব।

