ভালুকায় বারান্দার গ্রীলের তালা ভেঙে সৌদি প্রবাসির বাড়িতে চুরি

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় বারান্দার গ্রীলের তালা ভেঙে এক প্রবাসীর বাড়ির ঘরের টিনের বেড়া কেটে নগদ টাকা, ল্যাপটব ও জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে সঙ্ঘবদ্ধ চুরেরদল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ জানুয়ারী) রাতে উপজেলার ডাকাতিয়া পশ্চিম পাড়ার আবু হানিফার ছেলে সৌদি প্রবাসী সুমনের বাড়িতে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডাকাতিয়া পশ্চিম পাড়ার আবু হানিফার ছেলে সৌদি প্রবাসী সুমনের বাড়িতে মঙ্গলবার রাতে বারান্দার গ্রীলের তালা ভেঙে ও টিনের বেড়া কেটে ঘরের প্রবেশ করে একটি সঙ্ঘবদ্ধ চুরেরদল নগদ ৪০ হাজার টাকা, ল্যাবটব ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে পরিবারের লোকজন উঠে দেখেন ঘরের দরজা খোলা ও ভেতরের জিনিসপত্র এলোমেলো। পরে জানতে পারেন ঘর থেকে তাদের নগদ টাকা ও জিনিসপত্র চুরি হয়ে গেছে।
প্রবাসী সুমনের স্ত্রী রোজিনা খাতুন জানান, মঙ্গলবার সকালে তিনি ব্যাংক থেকে তার স্বামীর পাঠানো টাকা তুলে আনেন। দুপুরের খাবার খাওয়ার পর বাড়ির অনেকেই অসুস্থবোধ করেন। রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় চুরেরদল তাদের বারান্দার তালা ভেঙে ও ঘরের বেড়া কেটে তার ও তার শ^শুরের ঘর থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। বুধবার সকালে ঘুম থেকে উঠে চুরি হওয়ার ঘটনাটি তারা জানতে পারেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *