গফরগাঁওয়ে বিএনপি নেতা অ্যাড আল ফাত্তাহ খানের‌ মা’র কুলখানি অনুষ্ঠিত 

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ জেলা (দক্ষিণ) বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপির অন্যতম নেতা এডভোকেট আল ফাত্তাহ খানের‌ মা হালিমা খাতুনের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১০ জানুয়ারি) বাদ যোহর গফরগাঁও উপজেলায় পাগলা থানায় পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামের বাড়িতে মরহুমা হালিমা খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে মরহুমার আত্বীয় -স্বজনসহ গ্রামের বিভিন্ন শ্রেণী পেশায় মানুষ ও দলীয় লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৭ জানুয়ারি, রোববার সকাল ৯ টায় রাজধানীর বারডেম হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্হায় ৭৬ বছর বয়সে হালিমা খাতুন ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *