প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৯, ২০২৪ সময়ঃ ৬:২৪ অপরাহ্ণ

Spread the love
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
গত রোববার (৭ জানুয়ারী) অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের-১১ ভালুকা আসনে সাত প্রার্থীর মাঝে ৫ জনই তাদের  নির্বাচনী জামানত হারিয়েছেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জেলা আ’লীগের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ ট্রাক প্রতিক নিয়ে ৯৫ হাজার ২৮০ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী বর্তমান এমপি কাজিম উদ্দিন আহম্মেদ নৌকা প্রতিক নিয়ে ৫৬ হাজার ৪২০ ভোট পেয়েছেন।
জামানত হারানো প্রার্থীরা হলেন, এবিএম জিয়া উদ্দিন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি,এস,পি) একতারা প্রতীক নিয়ে ১৭৮ ভোট, মোঃ নাসির উদ্দিন তৃণমূল বিএনপি সোনালী আঁশ প্রতিক নিয়ে ৯৬ ভোট, মোঃ মজিবুর রহমান ন্যাশনাল পিপলস পার্টি (এ,পি,পি) আম প্রতিক নিয়ে ১০৮ ভোট, মোঃ হাফিজ উদ্দিন জাতীয় পার্টি লাঙ্গল প্রতিক নিয়ে ৩২৮ ভোট ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মোঃ গোলাম মোস্তফা ঈগল প্রতিক নিয়ে ১৩৯ ভোট পেয়েছেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com