রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল এমপি টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গফরগাঁও প্রেসক্লাব, শিক্ষক, ব্যাংক, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
গত সোমবার রাতে সংসদ সদস্যের বাগুয়াস্থ বাসভবনে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লবসহ আরো অনেকেই প্রমূখ। পরে ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, এ জয় জনগণের, এ জয় আওয়ামী লীগ নেতাকর্মীদের। গফরগাঁওয়ে মানুষ উন্নয়ন দেখে ভোট দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।