রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ে তারা মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৬ জানুয়ারি) সৌদি আরবের স্থানীয় সময় রাত ৩ টার দিকে দাম্মাম শহরে এ দুর্ঘটনাটি ঘটে। সে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামের সুলতান মৃধার ছেলে।
নিহতের ফুফাতো ভাই রাওনা ইউপি সদস্য নিজামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, পরিবারের স্বচ্ছলতা ফিরে আনতে ২০২২ সালে তারা মিয়া চাকুরি নিয়ে সৌদি আরবের দাম্মাম শহরে যান। সেখানে তিনি কনট্রাকশনের কাজ করতেন। প্রতিদিনের ন্যায় ঘটনাদিন রাতে কাজের জন্য বের হন। পরে সৌদি আরব সময় রাত তিনটার দিকে দাম্মাম শহরের রাস্তায় কাজ করার সময় তাদের বহনকারী কোম্পানির গাড়ীকে পিছন থেকে আরেকটি গাড়ী ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মিয়া মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম বলেন, প্রবাসী তারা মিয়ার মৃত্যুর সংবাদে নিহতের পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।