গফরগাঁওয়ে নৌকা প্রতীকের বিশাল শোডাউন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল এমপি নেতৃত্বে নৌকা প্রতীকের ভোট চেয়ে বিশাল শোডাউন করেছেন।
গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে গফরগাঁও পৌরশহরের মধ্যবাজারস্থ আওয়ামী লীগ কার্যালয় সামনে থেকে বেশ কয়েক হাজার জনসাধারণ অংশ নেয় বলে জানা যায়। নৌকা প্রতীকের শোডাউনে গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন রিপন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সাবেক কাউন্সিলর, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যগণসহ বিভিন্ন শ্রেণীর জনসাধারণ এবং কর্মী সমর্থকগণ অংশগ্রহণ করেন। মিছিলের শোডাউনটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মধ্যবাজার আওয়ামী লীগ কার্যালয় সামনে গিয়ে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত পথসভায় নৌকায় প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেছেন, গফরগাঁওবাসী শত ব্যস্ততার মাঝেও আমাকে ভালোবেসে শোডাউনে উপস্থিত হয়েছে। সবাই ৭ জানুয়ারি নির্বাচনে আমাকে নৌকার ভোট দিয়ে উন্নয়ন ও সমৃদ্ধি অব্যাহত রাখতে সহায়তা করবেন। তিনি আরও বলেছেন নৌকা ভোট দিলে দেশ ও জনগণের উন্নতি হয়। দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকে। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আবারো নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *