ভালুকা উপজেলা যুবদল সেক্রেটারী রাসেলের গ্রেফতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ভালুকা উপজেলা যুবদলের সাধারন সম্পাদক রাকিবুল হাসান রাসেলের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিলটি অনুষ্টিত হয়। মিছিলে উপজেলা যুবদলের বিপুল সংখক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দলীয় সুত্রে জানা যায়, রকিবুল হাসান খান রাসেল দীর্ঘ দিন ধরে গ্রেফতার এরিয়ে দলীয় কর্মকান্ড চালিয়ে যাচ্ছিলেন। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশ পাশ্ববর্তী শ্রীপুর উপজেলার তেলিহাটি গ্রামের একটি মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

যুবদল সেক্রেটারি রাকিবুল হাসান খান রাসেলের বিরুদ্ধে মোট ১৫টি মামলা রয়েছে। এর মাঝে ১৩ মামলায় তিনি জামিনে রয়েছেন। সম্প্রতি ভালুকা মডেল থানায় দুটি মামলা হয়েছে। রাসেল ওই দুই মামলায় এজাহারভুক্ত আসামি।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, রকিবুল হাসান রাসেলের বিরুদ্ধে থানায় দু’টি মামলা রয়েছে। ওই দুই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!