গফরগাঁওয়ে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ  উদ্ধার 

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫৫) মৃতদেহ উদ্ধার করেছে পাগলা থানা পুলিশ।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার টাংগাব ইউনিয়নের বামনখালী চর এলাকায় কড়ই গাছে ব্যক্তির ঝুলন্ত লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পাগলা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, ওসি মোহাম্মদ খায়রুল বাশার সহ পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে।
এ বিষয়ে পাগলা থানার ওসি মোহাম্মদ খায়রুল বাশার বলেন, এখনও পর্যন্ত লাশের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক সুরতহালে নিহতের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!