প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৫, ২০২৩ সময়ঃ ৭:৫৫ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে এমএ মালেক খান উজ্জল (সমকাল), সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন (এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিন) ও কোষাধ্যক্ষ পদে আসাদুজ্জামান ফজলু (নয়া দিগন্ত) নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি পদে এমএ সবুর (সকালের সময়) ও আতাউর রহমান তরফদার (সংবাদ), যুগ্ম সম্পাদক মো: মনিরুজ্জামান খান (মানবজমিন), দপ্তর সম্পাদক তমাল কান্তি সরকার (জনতা), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরুল এহসান চন্দন (জনকন্ঠ), ক্রীড়া সম্পাদক মোবাশ্যারুল ইসলাম সবুজ (দিগন্তবার্তা)। তাছাড়া কার্যকরী সদস্য পদে মো: আলমগীর হোসেন (এনটিভি), হাদিকুর রহমান হাদিস (আজকের ময়মনসিংহ), রফিকুল ইসলাম রফিক (আনন্দ টিভি) ও মো: ফিরোজ খান (আরটিভি) নির্বাচিত হন। সোমবার বেলা ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, ক্লাব সদস্য বাবু বীরেন রায়, রফিকুল ইসলাম হিরন ও জাহিদুল ইসলাম খান। ভালুকা প্রেসক্লাবের মোট ৪৬ জন সদস্যই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com