প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৭, ২০২৩ সময়ঃ ২:০৩ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধের সমর্থনে ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মুর্শেদ আলম ও যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহম্মেদের নেতৃত্বে পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। তাছাড়া বুধবার রাতে একই মহাসড়কে উপজেলা ভরাডোবা এলাকায় যুবদলের সেক্রেটারী রকিবুল হাসান খান রাসেলের নেতৃত্বে মশাল মিছিল ও ভালুকা সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক আলী রাজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com