রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি-
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাতিখলা উচ্চ বিদ্যালয়ের ২টি নতুন ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এ ২টি ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন ময়মনসিংহ -১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল।
পরে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল
বিদ্যালয় ম্যানেজিং কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা পরিবারের সদস্যদের কাছে বর্ণনা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ফাহমী গোলন্দাজ বাবেল এমপি।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, খন্দকার গ্রুপের চেয়ারম্যান এ.কে.এম. ফায়েকুজ্জামান, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, গফরগাঁও ইউপি চেয়ারম্যান সামছুল আলম খোকন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমূখ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।