রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির পাশে পুকুরের পানি নিষ্কাশন করে মাছ ধরা সময় হঠাৎ বজ্রপাতে সোহেল মন্ডল (৪২) ও রাজিব মন্ডল (৩২) নামে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলার পাগলা থানাধীন সতেরবাড়ী গ্রামে। বিষয়টি নিশ্চিত করেন লংগাইর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল আমিন বিপ্লব।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সতেরবাড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে সুহেল মন্ডল ও আকবর বেপারীর ছেলে রাজিব মন্ডল শুক্রবার সকাল ৭ টায় দিকে বাড়ির পাশে পুকুরের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা ও মাছ ধরা সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। চাচা- ভাতিজার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাদ আসর সতেরবাড়ি বেগম রাবেয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে নিহতদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।