গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন বড়বাড়ি উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (৪ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়।
বিদ্যালয়ের সভাপতি ও উস্থি ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম তোতা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উস্থি ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মনির হোসেন মহসিন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি রাজু আহাম্মদ বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক জাতির মেধা বিকাশে অন্যতম বাধা।
তিনি আরো বলেন, আজকের তরুণ মেধাবী শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। তথ্যপ্রযুক্তির এ যুগে নিজেকে একজন ভালো শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মনোযোগ দিয়ে লেখাপড়ার আহ্বান জানান।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *