গফরগাঁওয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের ময়মনসিংহের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ভোর রাতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পৌরসভার ৯ নং ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো -উপজেলার টাঙ্গাব গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে মাদক ব্যবসায়ী কাউসার ওরফে কায়সার (৩০) ও তেঁতুলিয়া গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে রবি মিয়া (৩৮)।
এছাড়া জিআর মামলার পরোয়ানা ভূক্ত আসামি উপজেলার বাগুয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে মো. মুজাহিদ ও কুর্শাপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. কামরুজ্জামানকে পুলিশ গ্রেফতার করে।
তাদেরকে মাদক মামলা ও অপর দুই জনকে পরোয়ানামূলে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, দুইজনকে মাদক মামলা ও অপর দুই জনকে পরোয়ানামূলে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *