বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এসব স্যাংশনকে ভয় পাননা -চীফ-হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
বঙ্গবন্ধুর স্বঘোষিত খুনিরা আপনাদের দেশেই রয়েছেন, আপনারা তাদেরকে স্যাংশন দিচ্ছেন না। সেখানে কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না। আমেরিকাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়। সেই হামলায় আ’লীগ নেত্রী আইবি রহমানসহ ২১ জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছিলো। সেই গ্রেনেড হামলার সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান দেশের বাইরে পালিয়ে রয়েছেন। মায়ানমারে ১০ লাখ  মুসলমানকে হত্যা ও নির্যাতন করে আমাদের দেশে পাঠিয়েছে। মায়ানমারকে স্যাংশন দেয়া হয়নি। তারেক জিয়াকে দেশে পাঠান। তাহলে বুঝবো আপনাদের দেশে মানবাধিকার আছে। গরীব দেখে আমাদের মানবাধিকারের কথা বলবেন এবং স্যাংশন দিবেন। বঙ্গবন্ধু যেমন ভয় পান নাই, তেমনি তাঁর কন্যাও এসব স্যাংশনকে ভয় পায় না। প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, জাতীয় সংসদের চীফ-হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।

স্বাধীনতা যুদ্ধে ময়মনসিংহ সদর দক্ষিণ এবং ঢাকা উত্তর মধ্যবর্তী অঞ্চল এফ,জে সেক্টর-১১ সাব সেক্টর কমান্ডার আফসার বাহিনীর প্রধান মেজর আফসার উদ্দিন আহম্মেদের ৩০ তম মৃত্যুবার্ষিকীতে রোববার বিকালে ভালুকা উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আফসার স্মৃতি সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা এসএম মিয়া চাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু সংরক্ষিত নারী সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ, ভালুকা পৌরসভার মেয়র ডা.একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু ও আ’লীগ নেতা শাহাদাত ইসলাম চৌধুরী মিন্টু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *