গফরগাঁওয়ে সুতিয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোরের মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
সুতিয়া নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ আলফাজ মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পালইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলফাজ মিয়া ওই গ্রামের সোহেল মিয়ার ছেলে।
যশরা ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাদিন সকাল ১১টার দিকে আলফাজ বাড়ির পাশের সুতিয়া নদীতে খরা জালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়।
পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। এক পর্যায়ে নদীতে থাকা খরা জালের বসার ভাঙা মাচা দেখে সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় নদীতে খোঁজাখুঁজি করে বিকেলে দিকে আলফাজের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *