প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ২৪, ২০২৩ সময়ঃ ২:৪৪ অপরাহ্ণ

Spread the love
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
প্রভাবশালিদের মাধ্যমে অবৈধ দখল ও দূষণের কবলে পড়া ময়মনসিংহের ভালুকার খরস্রুতা খিরুনদিসহ ৩০টি খাল রক্ষার দাবি জানিয়ে গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে ভালুকায় পালিত হলো আন্তর্জাতিক নদি দিবস। দিবসটি পালনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখা শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় বাপা ভালুকা আঞ্চলিক শাখার আহবায়ক ডেপুটি এটর্নী জেনারেল অ্যাডভোকেট আশরাফুল হক জর্জের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় খিরু নদিসহ ভালুকার ৩০টি খাল রক্ষার দাবি জানিয়ে বক্তৃতা করেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, আঞ্চলিক শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, ভালুকা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, মক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভালুকা শাখার সভাপতি সাদিকুর রহমান তালুকদার, মুক্তিযোদ্ধার সন্তান নারীনেত্রী মাহমুদা সুলতানা মুন্নি প্রমূখ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com