গফরগাঁওয়ে খিরু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
খিরু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রফিকুল ইসলাম ওরফে রবি (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে স্থানীয়রা ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৩ টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের কুর্শাপুর (উজান পাড়া) গ্রামের পাশে
খিরু নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রবি ওই গ্রামের মৃত সূর্যত আলী ওরফে সূর্য মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল ঘটনায় সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রফিকুল ইসলাম ওরফে রবি শনিবার দুপুর ১ টায় দিকে মইজাল নিয়ে বাড়ির পাশে খিরু নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। পরে সেখানে গিয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে স্বজনরা স্থানীয় লোকজনকে জানান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে প্রায় আড়াই ঘণ্টা তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, নিখোঁজের বিষয়টি স্থানীয়রা ফোনে জানান। পরে
স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ আনা হয়নি। লাশ দাফনের জন্য পরিবারের সদস্যদের অনুমতি দেয়া হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *