গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মেধাবী স্কুল ছাত্রের

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে (গাছের ডাল কাটতে গিয়ে) বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো
জাহিদ (১৪) নামে এক মেধাবী স্কুল ছাত্রের।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের বলদী গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত জাহিদ বলদী গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে। এবং ফজলুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির (বিজ্ঞান বিভাগ) ছাত্র।

উপজেলার ফজলুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী স্বদেশ বন্ধু সরকার ঘটনাটি নিশ্চিত করে বলেন, রোববার সকালে স্কুলছাত্র জাহিদ তাদের বাড়ীর আঙ্গিনায় সাজনি গাছের ডাল কাটার সময় বিদ্যুৎ স্পর্শে গুরুতর আহত হয়। পরে স্বজনরা জাহিদকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মৌসুমি আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে পরিবারসহ স্কুলের ছাত্র-শিক্ষক এবং এলাকাবাসীর মাঝে শোকে ছায়া নেমে আসে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!