গফরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে মোঃ হেদায়েত উল্লাহ নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু হেদায়েত উল্লাহ ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় , শিশুটির মা দুপুরে রান্না ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। এক পর্যায়ে সকলের অজান্তে পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পাশে‌ পুকুর থেকে হেদায়েত উল্লাহকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাকিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!