গফরগাঁওয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোর সকালে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান চালিয়ে মশাখালী এলাকায় নিজ বাড়ি থেকে সাজাপ্রাপ্ত আসামি মশাখালী গ্রামের মৃত শমসের আলীর ছেলে মোঃ হেলাল উদ্দিনকে গ্রেফতার করে।
পুলিশ জানান, ধৃত আসামি ২০১০ সালের মারামারি মামলায় ২০২০ সালে বিজ্ঞ আদালত কর্তৃক ৫ বছরের সাজা ও ৫ হাজার টাকা অর্থে দন্ডে দন্ডিত হয়। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ধৃত আসামিকে শনিবার দুপুরে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!