গফরগাঁওয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে বিট পুলিশিং সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আত্মহত্যা, পানিতে ডুবে মৃত্যু, ইভটিজিং, বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস, চুরি, ও কিশোর গ্যাং সম্পর্কে সচেতনতা মূলক সভা করেন, পাগলা থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের আসকর আকন্দ দাখিল মাদ্রাসা পরিদর্শনকালে শিক্ষার্থীদের সাথে উক্ত বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় পাগলা থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আত্মহত্যা, পানিতে ডুবে মৃত্যু, ইভটিজিং, বাল্য বিবাহ, মাদক, অনলাইনে জুয়া সংক্রান্ত ও কিশোর গ্যাং প্রতিরোধ সম্পর্কে সচেতনতা মূলক বক্তব্য প্রধান করেন। তিনি আরো বলেন, ছাত্র সমাজই আগামীর ভবিষ্যৎ।
এ সময় দত্তেরবাজার ইউনিয়নের বিট অফিসার এসআই জামাল হোসেন, মাদ্রাসার সুপারসহ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!