রফিকুল ইসলাম খানঃ গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বর্তমান আওয়ামীলীগ
সরকারের উন্নয়ন তুলে ধরতে উপজেলা যুবলীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৩নং চরআলগী ইউনিয়নে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের আহবায়ক এম. সালাউদ্দিন পলাশ, যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান সজিব, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুসফিকুর রহমান রাসেল, যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম ও কবির হোসেন প্রমুখ।
উঠান বৈঠকে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কর্মকান্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, গৃহহীনদের জন্য ঘর নির্মান, বিনামূল্যে বছরের শুরুতে পাঠ্যবই বিতরণসহ নারী ক্ষমতায়ন ও নারীদের উন্নয়নে ভূমিকা তুলে ধরেন।