রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির প্রবীন নেতা ও গফরগাঁও পৌরসভার শিবগঞ্জ রোডের ২ নং গলির বাসিন্দা খন্দকার আব্দুল মান্নান ওরফে লাল মন্না (৭৮) মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ মাগরিব পৌর শহরের শিবগঞ্জ রোডস্থ পুরাতন বাসস্ট্যান্ড মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের প্রথম জানাজা এবং সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
******