গফরগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শিক্ষার্থীদের মাঝে ফুটবলসহ ত্রুীড়া সামগ্রী বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান,  গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধিকরণ, ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল ঘোষণা সম্পর্কে গণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক ও মা সমাবেশ আজ সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।
উপজেলার ২৩ নং সালটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অভিভাবক ও মা সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল মালেক।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সায়মা সুলতানা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসমিন জাহান।
অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে তাদের মাঝে ফুটবলসহ ত্রুীড়া সামগ্রী বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
******


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!