রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে দী রসর্ঘ দিন পালিয়ে থাকার পর অস্ত্র ও নাশকতার মামলার উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়কসহ দুই বিএনপি নেতা কর্মীকে গ্রেফতার করেছে গফরগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার রাতে পুলিশের একটি দল পৌর শহরের তেজপাতা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।
আজ বুধবার দুপুরে তাঁদের বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামের নাজমুল হকের ছেলে জহিরুল ইসলাম ওরফে মিন্টু (৪০) ও ওয়ার্ড বিএনপি কর্মী, রসুলপুর ইউনিয়নের ছয়ানী রসুলপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (৩৮) ।
জানা যায়, গত বছর ডিসেম্বর মাসে রসুলপুর ইউনিয়নের হিলারীর মোড় এলাকায় নাশকতায় জড়িত ছিলো জহিরুল ইসলাম ও আব্দুল্লাহ । দীর্ঘদিন পালিয়ে থাকার পর পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেফতার করে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, নাশকতায় জড়িত দুইজন বিএনপি নেতা কর্মীকে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।