প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২১, ২০২৩ সময়ঃ ৩:৩৪ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বিশেষ ক্ষমতা আইনের পুরনো একটি মামলায় বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। রোববার (২০ আগস্ট) রাতে পৌরসদরের হাইস্কুলমোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন আহŸায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাখাওয়াৎ হোসেন পাঠান (৪২), উপজেলা শ্রমিকদলের আহŸায়ক কমিটির সদস্য উজ্জল মিয়া (৩৬), ভরাডোবা ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুলাহ আল মেহেদী দুলাল (৫২)।
সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রæয়ারী সরকারী কাজে বাঁধা ও নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ভালুকা মডেল থানায় ছয় জনের নাম উল্লেখসহ ১৭৫ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা করে পুলিশ। ওই মামলায় ইতোমধ্যে তিনজন গ্রেফতারের পর আদালত থেকে তারা জামিনে আছেন। রোববার (২০ আগস্ট) রাতে একই মামলায় ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন আহŸায়ক শাখাওয়াৎ হোসেন পাঠান, উপজেলা শ্রমিকদলের আহŸায়ক কমিটির সদস্য উজ্জল মিয়া ও ভরাডোবা ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুলাহ আল মেহেদী দুলালকে পৌরসদরের হাইস্কুলরমোড় এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ভালুকা মডেল থানার এসআই নজরুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় শাখাওয়াৎ হোসেন পাঠান, উজ্জল মিয়া ও আব্দুলাহ আল মেহেদী দুলালকে রোববার রাতে পৌরসদরের হাইস্কুলমোড় এলাকা থেকে গ্রেফতারের পর সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
ভালুকা উপজেলা বিএনপির আহŸায়ক ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু বলেন, রাজনৈতিক ভাবে বিএনপিকে হয়রানী করার জন্যই পুলিশের সাজানো মামলায় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

