ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীর মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাউথ ইস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মাহমুদুর হাসান হৃদয় (২৫)। বৃহস্পতিবার বিকাল পৌনে ৪ টার দিকে রাজধানীর পপুলার
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মাহমুদুর হাসান হৃদয় সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিবিএ শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ জিরাতীপাড়া। তার পিতার নাম বাহার উদ্দিন বাচ্চু মাষ্টার।
চরআলগী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাচ্চু মাষ্টার জানান, জ্বরে আক্রান্ত হয়ে প্লাটিলেট কমে আমার একমাত্র পুত্র মারা গেছে ।
গত শুত্রবার বেলা ১১টায় উপজেলার চরমছলন্দ জিরাতীপাড়া দাখিল মাদরাসা মাঠে মাহমুদুর হাসান
হৃদয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। জানাজায় স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেলসহ দলীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মুসল্লিরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!