গফরগাঁওয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাগলা থানাধীন এলাকায় বিলের পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১১ আগষ্ট) সকাল ১০টার উপজেলার টাঙ্গাব ইউনিয়নের জইলা বিলের এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ছেলেটির নাম আলিফ। সে টাঙ্গাব ইউনিয়নের দুবাশিয়া গ্রামের প্রবাসী আলী হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে শিশুটিকে ঘরে রেখে মা গৃহস্থালির কাজ করছিল । এসময় আলিফ সবার অগোচরে বাড়ির পাশে জইলা বিলে যায় এবং বিলে পানিতে ডুবে যায়। বেশ কিছুক্ষণ পর মা শিশুটিকে ঘরে না দেখে খোঁজ করতে থাকেন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের লোকজন বাড়ির পাশের বিলের পানিতে শিশুটির লাশ ভেসে ওঠতে দেখে । পরে স্বজনরা
শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
টাঙ্গাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনায় পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পানিতে ডুবে শিশুটির মৃত্যু বিষয়টি নিশ্চিত করে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ বলেন, এটি সাধারণ মৃত্যু। তাই এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!