তারেক-জোবায়দা’র বিরুদ্ধে ফরমায়েশী রায়ের প্রতিবাদে ময়মনসিংহে আইনজীবীদের অবস্থান কর্মসূচি

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বিএনপি’র ভাবপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ও সহধর্মিণী জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলায় ফরমায়েশী রায়ের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ জেলা বার ইউনিট।
মঙ্গলবার (৮আগষ্ট ) দুপুরে ময়মনসিংহ বার চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ জেলা বার ইউনিট । এতে বিএনপিপন্থি প্রায় অর্ধশতাধিক আইনজীবী অংশ গ্রহন করেন।

এ সময় আইনজীবী নেতৃবৃন্দ বলেন, সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা: জোবাইদা রহমানের বিরুদ্ধে এই ফরমায়েশী রায় ঘোষনা করেছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে অবিলম্বে এই ফরমায়েশী রায় বাতিলের দাবি করছি।

অবস্থান কর্মসূতিতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এম.এ হান্নান খান, জেলা আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, সাধারন সম্পাদক মাসুদ তানভীর তান্না, সাংগঠনিক সম্পাদক সাদ উদ্দিন প্রিন্স, কর আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক আজিজুল হাই সোহাগ, অ্যাডভোকেট আব্দুল মান্নান, সাইদুল হক প্রমূখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *